এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে এক কিশোরী ও ফায়ার সার্ভিসের এক গাড়িচালকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রোয়াংছড়ির ওয়াগয় পাড়া ঘিলাফুল লাইব্রেরি মিলনায়তনে আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বাঙালি, তঞ্চঙ্গ্যা, বড়ুয়া ও হিন্দু—এই চার সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িচালক মো. সজিবুর রহমানের (৩৭) সঙ্গে স্থানীয় এক কিশোরীর অনাকাঙ্ক্ষিত বিষয়কে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ওয়াগয় পাড়ার স্থানীয় যুবকদের সঙ্গে মো. মন্নান নামের এক ব্যক্তির ভুল-বোঝাবুঝি ও অপ্রীতিকর ঘটনা ঘটে।
ব্যক্তিগত এ ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনো ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই স্থানীয়দের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, "রোয়াংছড়িতে যুগ যুগ ধরে সব সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছে। একটি অনাকাঙ্ক্ষিত বিষয়কে কেন্দ্র করে কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক রূপ দিতে না পারে, সে জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।"
বৈঠকে উপস্থিত মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বৃহস্পতিবারের ঘটনায় ভুক্তভোগী মো. মন্নানকে চিকিৎসা খরচ বাবদ ২,৫০০ টাকা প্রদান এবং ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে ভুল-বোঝাবুঝির ইতিবাচক সমাধান করা হয়।
উন্মুক্ত এই আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতা ও এলাকার অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।