এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ একাধিক মামলার দুই আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)। তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ২টি বোরকা, ১টি টি-শার্ট ও ১টি লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক নাদিম শেখ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে, যার মধ্যে ৬টিতে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি রয়েছে। অপর আসামি জাকারিয়া শেখের বিরুদ্ধেও ২টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকেই স্থানীয় রেজাউল শেখের বাগানে ৬ থেকে ৭ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। শনিবার সকালে রামনগর এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা ঘেরাও করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ধারালো অস্ত্রসহ নাদিম ও জাকারিয়াকে আটক করতে সক্ষম হয় ক্ষুব্ধ জনতা। পরে পুলিশে খবর দেওয়া হলে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পালিয়ে যাওয়া তাদের সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।