এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে এক কিশোরীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভুল বোঝাবুঝির জেরে সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে স্থানীয় চার সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সম্প্রীতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গিলাফুল লাইব্রেরি মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয় পাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িচালক মোহাম্মদ সজিবুর রহমান ও ১৭ বছর বয়সী এক কিশোরীর অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা মো. মান্নানের সাথে পাড়ার কয়েকজন যুবকের ভুল বোঝাবুঝি তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেজন্য ওয়াগয় পাড়ায় বসবাসরত তঞ্চঙ্গ্যা, বাঙালি, হিন্দু ও বড়ুয়া সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এক জরুরি বৈঠকে বসেন।
বৈঠকে উপস্থিত মুরুব্বি ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়। ভুল বোঝাবুঝির শিকার হওয়া মো. মান্নানকে চিকিৎসা খরচ বাবদ ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট যুবকরা পা ছুঁয়ে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিরোধের অবসান ঘটায়।
বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে যেকোনো উসকানি এড়িয়ে পূর্বের ন্যায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে বসবাসের প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, ঘটনার পরদিনই অভিযুক্ত ফায়ার সার্ভিসের গাড়িচালক মোহাম্মদ সজিবুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফেব্রু ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।