এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আ. সালেক মুন্সী (মাস্টার) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে ফরিদপুর ডায়াবেটিস সমিতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুম আ. সালেক মুন্সী বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদপুর জেলা শাখার প্রধান আলহাজ্ব আ. মালেক মুন্সীর ছোট ভাই। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি বহু গুণী শিক্ষার্থী গড়ে তোলার পাশাপাশি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, বর্তমানে তাঁর মরদেহ সদরপুর কাঠপট্টি এলাকার নিজ বাসভবনে রাখা হয়েছে, যেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার সকাল ৯টায় সদরপুর এতিমখানা ও মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রিয় শিক্ষকের মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন। আমীন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।