এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি পাটের গুদাম ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গুদামগুলোতে মজুত রাখা প্রায় তিন হাজার মণ পাটসহ বিপুল পরিমাণ মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার রাত আটটার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে বাজারের একটি পাটের গুদাম থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের অন্যান্য গুদাম ও দোকানে সংক্রমণ ঘটে। আগুনের তীব্রতা বেশি থাকায় ভেতরে থাকা পাট কিংবা মালামাল বের করার কোনো সুযোগ পাননি ব্যবসায়ীরা। এ ঘটনায় আটটি পাটের গুদাম ছাড়াও একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য ফিরোজ, মাসুদ মণ্ডল ও ইমরুল ফকির। কান্নাজড়িত কণ্ঠে তাঁরা জানান, গুদামগুলোতে প্রায় তিন হাজার মণ পাট স্তূপ করে রাখা ছিল। চোখের পলকে আগুন সবকিছু গ্রাস করেছে। তাঁদের দাবি, আগুনে গুদামের পাট ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফলিয়া গ্রামের বাসিন্দা আহমদ শিকদার বলেন, "হঠাৎ বাজারের একটি গুদাম থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখা যায়। স্থানীয়রা নেভানোর চেষ্টা করার আগেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ব্যবসায়ীদের সারা জীবনের সঞ্চয় ছাই হয়ে গেল।"
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পাওয়ামাত্রই চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আটটি গুদাম ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে তাঁরা এখন দিশাহারা। এই বিপর্যয় কাটিয়ে উঠতে প্রশাসনের জরুরি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
সেপ্টেম্বর ১৫, ২০২৫
জানু ২৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।