এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল (ম্যাগাজিনবিহীন) এবং লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে খায়ের ঘটিচোরা গ্রামে দুলাল সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল এবং লাল স্কচটেপ মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুলাল সরদার আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলার একটি স্বর্ণের দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নভেম্বর ৩০, ২০২৫
আগস্ট ২৮, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।