এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বান্দরবানের রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দিরে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে- শারদীয় দুর্গোৎসব।
প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (২৭ সেপ্টেম্বর) ষষ্ঠী তিথিতে কল্পারম্ভ, বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাস - এই চারটি ধাপের মাধ্যমে দেবীর মূল পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উৎসব উপলক্ষে রঙিন আলোকসজ্জা ও নির্মাণশৈলী খচিত প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণে।
মূল অনুষ্ঠান শুরু- রবিবার সকালে আনুষ্ঠানিকতা পূজার পর থেকে শুরু হবে- ধর্মীয় কীর্তন ও নৃত্যের মাধ্যমে ভক্তিমুখর পরিবেশ। সন্ধ্যা সাতটায় শারদীয় দুর্গোৎসব এর তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মনগ্রসাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবে স্থানীয় পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগমে উৎসবটি প্রতিবছর ন্যায় রূপ রূপ নেয় এক মিলনমেলায়।
সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিতে মন্দির এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশ, আনসার- ভিডিপি সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। উপজেলা প্রশাসন এ সময় একটি কন্ট্রোল রুমও (০১৮৯৪৯৫০৩০৪) চালু করেছে।
উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পনলাল চক্রবর্তী জানান, দুর্গোৎসব প্রাণবন্তভাবে সম্পন্ন করতে চার লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা ও সনাতন ধর্মাবলম্বীদের অনুদানে সংগ্রহ করা হয়েছে।
আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। যথাযথভাবে উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি রুমার পাহাড়ি-বাঙালি অধিবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কমিটির আহ্বায়ক পনলাল চক্রবর্তী।
অক্টোবর ১৮, ২০২৫
ফেব্রু ২৪, ২০২৬
ডিসেম্বর ৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।