এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দলটির কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চিৎমরম এলাকায় এই গণসংযোগ কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাই জেটিঘাট এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি (২৯৯) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মেদ। এ সময় তিনি বলেন, "আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং বৈষম্যহীন একটি সমাজ উপহার দেওয়া হবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম এবং জেলা মজলিস শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, শফিকুল আলম, মোহাম্মদ হানিফ, আমির হোসেন, মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার মোঃ আহমাদুল হক, মোহাম্মদ ইব্রাহিমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীগণ।
পথসভা শেষে নেতৃবৃন্দ নতুন বাজার পরিদর্শন করেন এবং দুপুর ১২টায় লগগেট এলাকার একটি মন্দির পরিদর্শন ও মত বিনিময় করেন। সবশেষে বিএফআইডিসি শ্রমিকদের সঙ্গে সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
নওগাঁ | ৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।