এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ের নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাইয়ে বিশাল গণমিছিল ও সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেনের তত্ত্বাবধানে গণমিছিলটি কাপ্তাই উপজেলা সদর থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে কর্ণফুলী সরকারি কলেজ এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মাধ্যমে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নেতাকর্মীরা।
১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা ভোটারদের উদ্দেশে এবং দলীয় কর্মীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব মো. দিলদার হোসেন,
কাপ্তাই উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, জেলা মহিলা দল সিনিয়র সহ-সভাপতি নুরনাহার বেগম।
বক্তারা বলেন, "আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ভোটারদের কেন্দ্রে আসা নিশ্চিত করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং যেকোনো অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে যুবদলের ইব্রাহিম হাবিব মিলু, ছাত্রদলের মো. ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম, শ্রমিক দলের আব্দুল্লা আল নাহিয়ান ডালিম এবং কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিমসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।এই কর্মসূচির মাধ্যমেই কাপ্তাই উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুমিল্লা | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।