এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ মনোয়ার হোসেন খান।
মতবিনিময় সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, "বর্তমান সরকার মাগুরার টেকসই ও সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর।" সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রাখতে জেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। একইসঙ্গে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে, জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এবং জনসেবা নিশ্চিত করতে সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানানোর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
সেপ্টেম্বর ১২, ২০২৫
আগস্ট ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নীলফামারী | ৩১ আগস্ট, ২০২৬
নীলফামারী | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।