এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে ২নং তারাছা ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাইংগ্যা ডানেশ পাড়া বাসিন্দার মৃত শামছুল ইসলাম ছেলে আমির হোসেন (২৬) গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরু চোর ৪ যুবককে হাতেনাতে জনতার ধরে রোয়াংছড়ি থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোর রাতে প্রায় ১টা দিকে ছাইংগ্যা ডানেশ পাড়া এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম বাসিরা চেহেরী খেতে ভোর রাতে ঘুম থেকে উঠে স্থানীয়রা হঠাৎ ৪ যবক গরু চুরি করে নিয়ে যেতে দেখতে পান। অবস্থা বেগতিক দেখে চোর চোর বলে চিৎকারের শব্দ শোনতে পেয়ে জনতা জড়ো হয়ে ৪চোরকে ধরে ফেলেন। পরে রোয়াংছড়ি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ ফোর্স পাঠিয়ে জনতা আটকৃত ৪ যুবক চোরকে নিয়ে আসেন।
৪ চোর হলেন বান্দরবান সদর নতুন ব্রীজ এলাকার নিউ গুলশান ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দার থুয়াইনু চিং মার্মা ছেলে উচানু মার্মা (৪০), মৃত অংথোয়াই মার্মা ছেলে রেদা শে মার্মা (৫০), ধুংখি অং মার্মা ছেলে শৈহ্লা চিং মার্মা (৪৫), এবং রোয়াংছড়ি উপজেলা আলেক্ষ্যং ইউনিয়ন ৭নং ওয়ার্ড গ্রোক্ষ্যং পাড়া বাসিদার নাইমেচিং মার্মা ছেলে সাচিংনু মার্মা (৪২)। এব্যাপারে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর সত্যতা নিশ্চিত করে বলেন ৪যুবক গরু চোরকে জনতা আটক করে রাখা হয়েছে ফোনে জানিয়েছে ছাইংগ্যা ডানেশ পাড়া স্থানীয়রা।
খবর পাওয়ার পরে থানা থেকে ফোর্স পাঠিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গরু মালিক আমির হোসেন বাদী হয়ে মামলা রুজু করছে এবং আসামিদের বান্দরবানে জেলহাজতে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।