এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে খাগড়াছড়ির জেলা প্রশাসকের মাধ্যমে সরকার প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
আজ দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপিটি গ্রহণ করে জেলা প্রশাসক যথাযথ প্রক্রিয়ায় তা সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার হোসেন রনি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সাকিব খান।
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি মাকসুদুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জোনায়েদ এবং জেলা শাখার প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখিত ৭টি দাবি হলো:
১. দ্রুত নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ গঠন।
২. জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি।
৩. পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন।
৪. নিরাপত্তার স্বার্থে ১,০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ কাজ ত্বরান্বিত করা।
৫. সেনাক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন।
৬. পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করা।
৭. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিল।
স্মারকলিপি প্রদান শেষে পিসিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল মজিদ উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে নির্বাচন না হওয়ায় এই জনপদের সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ সীমিত হয়ে পড়েছে।" তিনি অবিলম্বে নির্বাচনের মাধ্যমে এই পরিষদগুলো গঠন এবং উত্থাপিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
জুলাই ১৭, ২০২৫
জুলাই ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।