এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিরুদ্ধে তথাকথিত অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বিকেল চারটায় এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা সদরের চেঙ্গী স্কয়ার চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা নেতা হারিছুর রহমান রনি। এতে বক্তব্য দেন সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম-সমন্বয়ক আব্দুর রহমান ছা'দ, আকলিমা আক্তার হীরা, মাটিরাঙা উপজেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ ও মানিকছড়ি উপজেলার প্রতিনিধি ইমাম মেহেদী।
বক্তারা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেত্রী মিথিলা রোয়াজা এনসিপি’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু খাগড়াছড়ির ছাত্র-জনতা সজাগ রয়েছে।” তারা আরও বলেন, “৩৬ জুলাইয়ের ছাত্র-জনতা এখন ঘুমিয়ে নেই। নতুন বাংলাদেশ গঠনের প্রয়োজনে আমরা প্রস্তুত আছি। খাগড়াছড়িতে অশান্তি সৃষ্টি হলে তার দায়দায়িত্ব মিথিলা রোয়াজা ও তার সহযোগীদের নিতে হবে।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে এনসিপি’র বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।