এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের মেয়ে সুলতানা জেসমিন জুঁই পিরোজপুর সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য পদে আলোচনার কেন্দ্রে।
তৃণমূল থেকে উঠে আসা এই তরুন নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন দৃঢ় প্রত্যয়ে। তিনি চীন থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। গ্রামের একটি মেয়ের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা অর্জনের এই যাত্রা অনেক তরুণীর জন্য অনুপ্রেরণার গল্প।
সংগ্রাম, রাজনীতি ও নেতৃত্বের পথচলা ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় জুঁই এবছর নির্বাচনে পোলিং এজেন্ট ট্রেনিংয়ের দায়িত্ব পালন করেন তরুন রাজনীতিবিদ সুলতানা জেসমনি জুঁই।
তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে। ২০২২-২৪ সময়কালে জিয়া মেমোরিয়াল লাইব্রেরির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে গবেষণা, জরিপ ও নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মানবিক সম্পৃক্ততা বিএনপির গবেষণা শিক্ষানবিশ কর্মসূচির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত।
২০১৮ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অধীনে মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রশিক্ষিত ফার্স্ট এইডার হিসেবেও কাজ করেছেন। চীনে অধ্যয়নকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ তার নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন নেতৃত্ব সুলতানা জেসমিন জুই জানান, তিনি সংরক্ষিতি নারী আসনে নির্বাচিত হলে কারিগারি শিক্ষা জলবায়ু নিয়ে কাজ করতে আগ্রহী। জুই মনে করেন, প্রবীণদেও সঙ্গে তরুনদের মনোনয়ন দিলে কাজের জায়গাটা প্রসারিত হবে, কারণ তারা এই সময়ের নাগরিক। বিশ্বের অন্যদেশের তথ্য জেনে কাজ করবেন, এই সময়ের মানুষের প্রয়োজন নির্ধারণ সহজ হবে সঙ্গে তরুন নারীরা দীর্ঘদিন কাজ করতে পারবে।
জনসমক্ষে সাবলীল বক্তব্য, গবেষণাভিত্তিক চিন্তা, নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দক্ষতা সব মিলিয়ে জেসমিন সুলতানা জুঁই এখন পিরোজপুর সংরক্ষিত আসনের মানুষের আলোচনায় এক আশার নাম। গ্রাম থেকে বিশ্বমঞ্চ এই দীর্ঘ পথচলায় তার অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়,বরং পিরোজপুরের নারীদের স্বপ্ন দেখার সাহস জোগায়। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেনপিরোজপুরবাসী।
আগস্ট ২, ২০২৫
জানু ২৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৩ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৩ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।