এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জোর আলোচনা। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত নেতা মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান)।
শনিবার দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তার এই ঘোষণার পরপরই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
জানা গেছে, মাওলানা রিদওয়ানুন্নবী বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক এবং ফরিদপুর জেলা শাখার সভাপতি ছিলেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকার কারণে তৃণমূল পর্যায়ে তার একটি দৃঢ় সমর্থনভিত্তি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয়দের মতে, দ্বীনি মূল্যবোধ, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সমন্বয়ে তিনি নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন।
নিজের পরিকল্পনা তুলে ধরে মাওলানা রিদওয়ানুন্নবী বলেন, আলফাডাঙ্গাকে একটি ন্যায়ভিত্তিক, সুশাসনসমৃদ্ধ ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তর করতে চাই। দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। জনগণের প্রতিনিধি হিসেবে সবসময় মানুষের পাশে থাকাই আমার অঙ্গীকার।
তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলাবাসীর দোয়া ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।