এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"জাগ্রত হোক মূল্যবোধ" এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির উদ্যোগে জমকালো আয়োজনে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ জুন) ফরিদপুর মহাবিদ্যালয় মিলনায়তনে সোসাইটির সভাপতি কৃষ্ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. হাফিজুর রহমান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রাক্তন অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর সিকদার
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কাজী হুমায়ূন কবীর
ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস এবং
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (কেরানীগঞ্জ শাখা)-এর ব্যবস্থাপক মোঃ আব্বাস উদ্দীন।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদান ও সাফল্যের জন্য সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলো হলো— কীর্তিমান ব্যক্তিদের জীবনালেখ্য পাঠ, মূল্যবোধভিত্তিক শিক্ষা ও সামাজিক উন্নয়ন; সরকারি চাকরিতে প্রবেশের প্রিলিমিনারি পরীক্ষার অনুরূপ (মক) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী; ডিএইচএমএস ডিগ্রি অর্জনকারী হোমিও হিতৈষী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নমূলক পরীক্ষায় সফল শিক্ষার্থী; ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সে স্নাতক ডিগ্রি অর্জনকারী অদম্য শিক্ষার্থী; একাধিক মাস্টার্স ডিগ্রি, এমফিল বা পিএইচডি ডিগ্রি অর্জনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষক এবং ৩০ বছর বা তদূর্ধ্ব বয়সে ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ বিনির্মাণে এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার প্রসার ও সমাজের অবহেলিত স্তরকে উৎসাহিত করতে ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির এই উদ্যোগ প্রশংসনীয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গুণীজন ও সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সংবর্ধনা স্মারক তুলে দেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।