এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে মুরগি বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সুফলভোগী খামারিদের মাঝে এসব মুরগি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীবিধৌত চরাঞ্চলের অবহেলিত ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ক্ষুদ্র খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প অত্যন্ত ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে সরকারের চলমান এই কল্যাণমুখী উদ্যোগগুলো অব্যাহত থাকবে। প্রতিটি গ্রামকে স্বাবলম্বী ও সমৃদ্ধ করে তোলাই বর্তমান সরকারের অন্যতম মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সদরপুর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং প্রকল্পের সুফলভোগী খামারিরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।