এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৩নং আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিন-রাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান (হৃদয় আশিক)। প্রতিদিনই ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়, খোঁজখবর নেওয়া এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ধলাইচর, নাওরা, মিঠাপুর, গাজীপুর, মহিষারঘোপ ও বারইপাড়াসহ বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লা, চায়ের দোকান ও গুরুত্বপূর্ণ মোড়ে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে হৃদয় আশিক বলেন, আলফাডাঙ্গা সদর ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বৈষম্যহীন ও জনবান্ধব মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণ আমাকে সেবা করার সুযোগ দিলে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে।
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক তরুণ সমর্থক অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো ইউনিয়নজুড়ে নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানান উপস্থিতরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।