এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে কুমার নদীর পাড়ের সরকারি জায়গায় অবৈধভাবে পাকা ঘর নির্মাণ চলছে। পিপরুল গ্রামের মৃত ইছা মাতুব্বরের ছেলে ওবায়দুর মাতুব্বর সরকারি জায়গায় ঘর নির্মাণ করছেন।
ওবায়দুর মাতুব্বর দাবি করেন, তিনি হিন্দু এক ব্যক্তির কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে দুটি দোকানের পজিশন কিনেছেন, তবে কোনো কাগজপত্র না থাকার কারণে ওই ব্যক্তির নাম বলতে পারেননি। তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে তাদের ম্যানেজ করার পর বলেছে, আগের মতোই দোকান ঘর নির্মাণ করতে পারেন।
নগরকান্দা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল মমেন বলেন, বিষয়টি জানালে আমরা সেখানে লোক পাঠাবো এবং পরিস্থিতি দেখবো।
অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির জানান, তিনি অবিলম্বে ঘটনাস্থলে লোক পাঠাচ্ছেন।
কুমার নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরেই হাতবদল ও বেচাকেনা চলছে। এই জায়গাগুলো স্ট্যাম্প দিয়ে বিক্রি করা হচ্ছে, যা ক্রেতারা দখল করে আধাপাকা দোকানঘর তৈরি করছেন। নদী দখলের এই পরিস্থিতি থেকে মুক্ত করতে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এপ্রিল ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
চট্টগ্রাম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।