এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘মাদককে না বলুন, বাল্যবিয়ে রোধে সচেতন হোন’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ নির্মূলে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) বৈকাল ৫ ঘটিকায় বিট
পুলিশিং ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা চকবাজার হাট চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চুরি, গরু চুরি, মিটার ও বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয়দের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম। সভায় তিনি স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, মাদক আমাদের নতুন প্রজন্মের প্রধান শত্রু। এটি সমাজকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। মাদক সেবন বা এর কারবারের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
বাল্যবিয়ের কুফল তুলে ধরে ওসি মো. মাহবুব আলম আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে প্রতিটি অভিভাবককে দায়িত্বশীল হতে হবে এবং যেকোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে।
পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে সেবা আরও ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করে ওসি বলেন, আত্রাই থানা পুলিশ আপনাদের বন্ধু হিসেবে সর্বদা পাশে আছে। যেকোনো প্রয়োজনে বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। আপনাদের দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে এবং তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় আত্রাই থানার এসআই ও ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজুল ইসলাম, এএসআই মামুন, থানার অন্যান্য পুলিশ সদস্য, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, চকশিমলা ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মন্ডল, চকশিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. হযরত আলী মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মার্চ ২৯, ২০২৫
ফেব্রু ২১, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।