এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জুন, ২০২৬ রাত আটটায় শহরের মুক্তির মোড়ে পার্ক ভিউ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আশরাফুল নয়ন এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের প্রতিনিধি এবং নিয়োগপ্রাপ্ত ক্যামেরা পারসনরা উপস্থিত ছিলেন।
সভার একপর্যায়ে আহ্বায়ক কমিটির উপস্থাপনায় এবং উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিনকে।
কমিশনের অন্য দুই সদস্য হলেন, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নেক্সাস টেলিভিশনের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বর্তমান আহ্বায়ক কমিটির সাথে সমন্বয় করে এই নির্বাচন কমিশন আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।
মার্চ ১৬, ২০২৬
মার্চ ১১, ২০২৫
মার্চ ৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।