এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় সমসপাড়া কলেজ চত্বরে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট।
উদ্বোধনী বক্তব্যে আসাদুজ্জামান বুলেট বলেন, “শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম ও উন্নয়নমূলক চিন্তাধারার আলোকে আমরা সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে.এম. আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মান্নান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন ও শফিউল আলম সুমন।
এছাড়া বিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুস্তম আলী, বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ ইউনিয়ন কৃষক দল, যুবদল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং সামাজিক সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা।
জুলাই ৩১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ভারত | ১১ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১১ নভেম্বর, ২০২৬
আইন আদালত | ১১ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।