এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে এক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জাতীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবুল বলেন, “তরুণ সমাজকে মাদকের জীবনঘাতী থাবা থেকে মুক্ত রাখতে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। তরুণরা যত বেশি পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলায় ব্যস্ত থাকবে, সমাজ থেকে সামাজিক অবক্ষয় ও মাদক তত দ্রুত দূরীভূত হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থী ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশের স্কুল-কলেজ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে খেলাধুলার চর্চা ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। যারা খেলাধুলায় পারদর্শিতা দেখাবে, তাদের প্রতিভা বিকাশে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাব।”
কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি এস এম কামরুজ্জামান মামুন তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় 'সদরপুর স্পোর্টিং ক্লাব' এবং ভাঙ্গা উপজেলার 'সদরদী স্পোর্টিং ক্লাব'।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ মামুন শাহ, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকির এবং সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম হিরো চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে আক্রমণ-প্রতিআক্রমণে জমজমাট লড়াই শেষে সদরদী স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় সদরপুর স্পোর্টিং ক্লাব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।