এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। পরে পিরোজপুর সদর থানা পুলিশ ও কাউখালী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দামোদর খাল থেকে লাশ বের হচ্ছিল। স্থানীয় কিছু লোকজন থানায় অবহিত করে। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের বুকে আঘাত এবং মাথায় আঘাতের অনুমান করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান বলেন, সকালে আমরা খবর পাই একটি লাশ হুলারহাট লঞ্চ টার্মিনালের কাছে ভাসছে। স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। অফিসার ইনচার্জ এসেছিল তিনিও দেখে গেছেন। আমরা সুরতহাল করেছি। এখন লাশ পোস্টমর্টেম এর জন্য মর্গে পাঠানো হবে। পরবর্তীতে মৃত্যুর কারণ জানা যাবে। এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশের ছবি দিয়ে বেতার বার্তা প্রেরণা করা হবে। কোন জায়গায় মিসিং থাকলে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।