এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় বিষপানে অসিম মোল্লা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় ছয় দিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
নিহত অসিম মোল্লা নগরকান্দা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের সাইদুল মোল্লার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রায় দেড় বছর আগে পাশের গজারিয়া গ্রামের ইবাদ ফকিরের মেয়ে পিয়া আক্তারের (২০) সঙ্গে তার বিয়ে হয়। তাদের পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান/ছেলেসন্তান রয়েছে।
পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১ আগস্ট বিষ (পচানী ওষুধ) পান করেন অসিম। ঘটনার পরপরই তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে বাড়িতে আনার পর আবার অসুস্থ হয়ে পড়লে সোমবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে স্থানান্তরিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের শ্বশুর ইবাদ ফকির জানান, স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন অসিম। ঘটনার দিন কাজ শেষে রাত ৮টার দিকে তিনি বাড়িতে ফেরেন। এর কিছুক্ষণ পর রাতে হঠাৎ স্ত্রী পিয়াকে ডেকে অসিম জানান যে তিনি বিষ খেয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে অসিম কী কারণে বিষপান করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পরিবার।
বর্তমানে অসিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য উভয় পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, "যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।