এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, পিরোজপুর এবং সামাজিক বন বিভাগ, বাগেরহাট কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০৭ আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও বৃক্ষরোপণ করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং বিভাগীয় বন কর্মকর্তা জনাব শাহীন কবির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক,জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর জামায়াতের আমির ইছাহাক আলী খাঁন,জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং রোপিত বৃক্ষের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
এপ্রিল ১২, ২০২৫
আগস্ট ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।