এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিন নেতা আহত হয়েছেন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনার প্রতিবাদে বালিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত ও শিবিরের নেতারা।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এ সময় আহত তিন শিবির কর্মীকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং ইউনিয়ন উপশাখা সভাপতি রিয়ান খান একত্রে বালিপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তারা চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসার সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগ নেতা আরিফ, জাবের, রাকিব, জুয়েল এবং হাসিবসহ সাত থেকে আটজন অতর্কিত শিবির নেতাদের উপর হামলা চালায়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিবির নেতাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন জানান, ‘শিবিরের ছেলেরা সাংগঠনিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় ৩ শিবির নেতা আহত হয়েছে। এ ব্যাপারে আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ‘শিবির নেতাদের উপর হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সেপ্টেম্বর ১২, ২০২৫
জানু ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।