এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে উন্মুক্ত গণপ্রদর্শনী হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকার।
রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর খেয়াঘাট এলাকায় উন্মুক্ত গণ প্রদর্শনীর আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক সাঈদ খান।
প্রদর্শনের পুরো সময়জুড়ে দর্শক ও স্থানীয় জনগণের মধ্যে ছিল গভীর আগ্রহ, উদ্দীপনা ও আবেগ লক্ষ করা যায়। এসময় অনেকেই জানান, “তারেক রহমানের যুক্তি, প্রজ্ঞা ও দেশমাতৃকার প্রতি তাঁর নিষ্ঠা আমাদের নতুন করে ভাবতে ও অনুপ্রাণিত হতে বাধ্য করেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ শেখ, জিয়ানগর উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন শেখ, ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, যুবদল নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা ফয়সাল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
ডিসেম্বর ১৮, ২০২৫
আগস্ট ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্যাম্পাস | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।