এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী উচ্চ বিদ্যালয় মাঠে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ঘারুয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবীর, সাধারণ সম্পাদক বায়জিদ মুন্সি, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না, ভাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ মাসুদ,উপজেলা মহিলা ফ্রন্টের সভাপতি কোহিনুর বেগম কাজলী, ফরিদপুর বিভাগের যুব ফ্রন্টের সভাপতি টিটু খাঁন এবং ফরিদপুর বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি রহমান সুজন।
সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি কয়েকটি স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নারীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মী সহ সবার উদ্যেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য দেন।
অক্টোবর ১৯, ২০২৫
অক্টোবর ২১, ২০২৪
এপ্রিল ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।