এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলার শিক্ষাঙ্গনে এক অনন্য গৌরব যুক্ত করেছে নেছারাবাদ উপজেলা। "শ্রেষ্ঠ শিক্ষক প্রতিযোগিতা ২০২৫"-এ উপজেলার দুজন নিবেদিতপ্রাণ শিক্ষক জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রধান শিক্ষক ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করেছেন দক্ষিণ কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আসলাম এবং সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন দক্ষিণ কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. রফিকুল ইসলাম।
সোমবার, ১৫ সেপ্টেম্বর বিকেলে এই দুই শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে তাদের দীর্ঘদিনের আত্মত্যাগ, সৃজনশীল শিক্ষণ পদ্ধতি এবং বিদ্যালয় পরিচালনায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে এই সম্মানে ভূষিত করা হয়। এই অর্জনে নেছারাবাদ উপজেলাসহ সমগ্র পিরোজপুর জেলার শিক্ষক সমাজে বইছে আনন্দ ও গর্বের বন্যা।
শিক্ষার প্রতি অনুরাগী এই দুই গুণী শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের মেধা, নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসাই এই সাফল্যের মূল ভিত্তি বলে মনে করছেন সকলে।
সোহাগদল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিয়াজ মোর্শেদ সোহাগ তাদের এই অর্জন সম্পর্কে বলেন, "এই সম্মান শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো শিক্ষা পরিবারের জন্য এক অনন্য মর্যাদার। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।"
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সহকারী শিক্ষক জনাব মো. রফিকুল ইসলাম বলেন, "শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি জীবনের ব্রত। এ সম্মান পেয়ে আমি অভিভূত এবং গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি চাই আমার শিক্ষার্থীরা নৈতিকতা, মানবিকতা ও জ্ঞান অর্জনে দেশের সম্পদে পরিণত হোক।"
প্রধান শিক্ষক জনাব মো. আসলাম তার প্রতিক্রিয়ায় জানান, "এ অর্জন আমার একার নয়; এটি আমাদের বিদ্যালয়, শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকসহ পুরো শিক্ষা পরিবারের সম্মিলিত সাফল্য। শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমি সর্বদা চেষ্টা করেছি। জেলার এই শ্রেষ্ঠত্ব আমাকে আরও দায়িত্বশীল করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।"
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ এই সাফল্যকে পুরো উপজেলার গৌরব হিসেবে অভিহিত করে বলেন, "আমাদের নেছারাবাদ উপজেলার দুজন শিক্ষক জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। এটি শুধু তাদের ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং পুরো উপজেলার শিক্ষাক্ষেত্রের জন্য এক বিশাল সাফল্য। তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসাই এ অর্জনের মূল চালিকা শক্তি। আমি বিশ্বাস করি, এ সাফল্য আগামীতে অন্য শিক্ষকদেরও অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষাক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আনবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।