চরভদ্রাসনে ২ হাজার ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
১১ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে ২ হাজার ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে রবি মৌসুমের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ১৮০ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা ও উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর। এ সময় স্থানীয় কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ ও উৎপাদন বাড়াতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৭০০ জন সরিষা চাষির প্রত্যেককে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া মসুর চাষের জন্য ২৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং খেসারি চাষের জন্য ২৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

বিনামূল্যে এসব সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রান্তিক কৃষকেরা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এই সময়োপযোগী প্রণোদনা উপজেলায় তেলবীজ ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।