এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বাবুরচর উচ্চ বিদ্যালয়’ সরকারিকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, “বাবুরচর উচ্চ বিদ্যালয়টি এই অঞ্চলের একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের বিদ্যমান নানা সমস্যা সমাধান ও শিক্ষার্থীদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়টিকে সরকারিকরণের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”
শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
বাবুরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, এই টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দলগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নভেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।