'রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: আলফাডাঙ্গায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ এএম
শেয়ার করুন:
'রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: আলফাডাঙ্গায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ। 

রোববার বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নেয়ামত হোসেন পারভেজ জানান, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। পূর্বে তিনি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন ও দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। এসব রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে একাধিকবার কারাবরণ এবং পুলিশি নির্যাতনের শিকারও হতে হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে ওঠা তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও মনগড়া তথ্য ছড়িয়ে তাঁকে আলফাডাঙ্গার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এ সময় তিনি উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "কোনো স্বার্থান্বেষী মহলের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে সত্যতা যাচাই করার বিনীত অনুরোধ জানাচ্ছি।"

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এই অপপ্রচারের বিরুদ্ধে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে স্থানীয় সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।