এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলায় মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৪১ জনে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের দুটি প্রধান হাসপাতালে নতুন ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জনকে ভর্তি করা হয়। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জন এবং জেনারেল হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় ৩৬ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাসপাতালে আসা নতুন রোগীদের মধ্যে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা ২৭ জন এবং আশপাশের অন্যান্য জেলা থেকে আসা রোগীর সংখ্যা ৯ জন।
উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সন্দেহজনক রোগীদের মধ্যে আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।
অক্টোবর ১, ২০২৫
জুলাই ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।