এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
১৮ মার্চ বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।
নিহত সুজন সরকার একই গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য চালু থাকা সেচ মেশিন (স্যালো মেশিন) বন্ধ করতে বাবা-ছেলে একসঙ্গে মাঠে যান। একপর্যায়ে মেশিন বন্ধ করে সুজনের বাবা বাড়িতে ফিরে এলেও সুজন আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধানক্ষেতে গিয়ে সুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্বজনরা।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান( মধুখালী - বোয়ালমারী - আলফাডাঙ্গা সার্কেল) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য চারপাশে বিদ্যুতায়িত তার বসানো ছিল। সম্ভবত সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় এটি হত্যাকাণ্ডও হতে পারে।
এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অক্টোবর ২৪, ২০২৫
মার্চ ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।