এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রাম এলাকায় পুকুরের পাড় ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বনগ্রাম গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেন (৬৫) দীর্ঘ দিন ধরে তার বসতবাড়ির উত্তর পাশে একটি পুকুরে মাছ চাষ করে আসছেন। অভিযোগ রয়েছে, প্রতি বছর পেঁয়াজ মৌসুমে প্রতিবেশীরা ওই পুকুরের পশ্চিম ও উত্তর পাড় দিয়ে অটোরিকশা ও ভ্যানগাড়িতে করে ফসল বহন করেন। এতে পুকুরের পাড়টি বারবার ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল।
সর্বশেষ গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা আবারও পুকুরপাড় দিয়ে পেঁয়াজ বহন করার সময় পাড় ভেঙে যায়। এতে শাহাদাত হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠি, লোহার রড ও জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় শাহাদাত হোসেন গুরুতর আহত হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ছেলে ফয়সাল হোসেনের হাত ভেঙে দেয় হামলাকারীরা। এছাড়া ভাতিজা ফরিদ মোল্যা হামলার শিকার হয়ে মুখে প্রচণ্ড আঘাত পান এবং তার একাধিক দাঁত ভেঙে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদ মোল্যাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ফয়সাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদ মোল্যা ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহাদাত হোসেন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নভেম্বর ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।