এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় কলেজ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে রোপণ করা হয় তালের বীজ।
কর্মসূচিতে আলফাডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আনসার-ভিডিপির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বাড়াতে সহায়ক হবে।”
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে প্রকৃতি রক্ষার দায়িত্ববোধ সৃষ্টি হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি তা রক্ষায় আন্তরিক হতে হবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা অর্পনা রানী ঘোষ ও লাল মিয়া; বুড়াইচ ইউনিয়ন দলনেতা মো. আনিসুর শেখ, আমিন শিকদার ও শংকরী রানী ঠাকুর; ওয়ার্ড দলনেতা সাগর শেখ ও সজিব শেখ; ওয়ার্ড দলনেত্রী সাথী খানম, রুমি শাপলা ও নাছিমাসহ আনসার-ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, শুধু চারা রোপণেই এ কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না; রোপণ করা চারা ও তালের বীজের নিয়মিত পরিচর্যার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবুজায়ন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়েই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।