এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা, ওয়ার্কশপ মালিককে গুলি, বসতবাড়িতে অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি ইউনিটের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রুবেল বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির মো. রফিক উল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
ভুক্তভোগী আলাইয়ারপুর গ্রামের গুলিবিদ্ধ নুর আলম জানান, সন্ত্রাসী রুবেল ও তার বাহিনীর সদস্যরা অতীতে তাকে গুলি করে এবং তার ভাই নুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া মশাপুর বড়বাড়িতে এক নারীর বসতঘরে অগ্নিসংযোগ ও আশ্বাদ ব্যাপারী বাড়ির আবদুল লতিফকে অপহরণসহ নানা অপকর্মে যুক্ত ছিল এই বাহিনী। রুবেলের বিরুদ্ধে ইতোমধ্যেই ৬ থেকে ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এলাকার বাসিন্দারা জানান, রুবেল, রায়হান, রাশেদ, ইয়াছিন ও শরীফসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান জানান, র্যাব সদস্যরা সন্ত্রাসী রুবেলকে থানায় হস্তান্তর করার পর তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তার কাছে অবৈধ কোনো অস্ত্র রয়েছে কি না এবং ভবিষ্যৎ নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না—সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও জানান, বেগমগঞ্জে যেকোনো ধরনের সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
অক্টোবর ১৭, ২০২৫
জানু ৯, ২০২৫
জানু ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।