এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে তাঁদের পদবির পূর্বে ‘মহামান্য’ ও ‘মাননীয়’র মতো সম্মানসূচক শব্দের লিখিত ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে জানানো হয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে সব ধরনের দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র আদান-প্রদান এবং সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের নামের বা পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন অধিদপ্তর ও দপ্তরগুলোর কার্যক্রমে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যদের পদবির পূর্বে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্য কোনো ধরনের সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
পরিপত্রে সব সচিবকে তাঁদের নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থাগুলোতে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশনার অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।