এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিজয়নগর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নার্সদের আন্তরিক উদ্যোগে ভর্তি থাকা রোগীদের মাঝে এই বিশেষ খাবার পরিবেশন করা হয়। অসুস্থ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনরা।
এদিকে দিবসের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা ও দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ, সর্বদা পরস্পরের কল্যাণ কামনা করি। আলহামদুলিল্লাহ, এবার বিজয়নগরের সার্বিক পরিস্থিতি অত্যন্ত শান্ত ও স্বাভাবিক ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।”
অন্যদিকে, দুপুরে গেরারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ছয়টি বড় আকারের সাউন্ডবক্স (স্পিকার) ও বাদ্যযন্ত্রসহ দুটি পিকআপ ভ্যান নিয়ে প্রবেশের চেষ্টা করে একদল যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজয়নগর থানা পুলিশ পিকআপ ভ্যান দুটিকে আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে যুবকদের কিছুটা বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা বাদ্যযন্ত্র ও স্পিকারসহ এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগরের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম-ওলামারা শান্তিপূর্ণভাবে খণ্ড খণ্ড শোভাযাত্রা ও দোয়ার মাহফিলের আয়োজন করেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়দের অভিমত, বিগত বছরগুলোর তুলনায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সাধারণ মানুষের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল, ভাবগাম্ভীর্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।