এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় সত্য, মানবতা, শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ‘ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট’ (বিশ্ব সুন্নি আন্দোলন)। ‘সত্য ও মানবতার মহান ঈদে আজম—প্রত্যাবর্তন স্বাগতম’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
বুধবার (২৬ আগস্ট) ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বৃহত্তর ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে নগরকান্দায় এ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে সত্য ও মানবতার আদর্শ প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং মিথ্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
এ সময় বক্তারা বলেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সার্বজনীন মানবতার শিক্ষা ধারণ করে সমাজে মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, মৌলিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখার মাধ্যমেই কেবল একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। যেকোনো ধরনের অন্যায়, বৈষম্য ও হিংসা-বিদ্বেষ পরিহার করে আর্তমানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তাঁরা।
জুলাই ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।