এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সফল অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মো. নবীর হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ এপ্রিল) রাতে ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে কসবা থানাধীন নোয়াগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ নবীর হোসেনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নবীর হোসেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধ্বজনগর (বাতান বাড়ি) এলাকার বাসিন্দা।
অভিযানে উদ্ধার করা আলামত হিসেবে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।