এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত বার্ষিক ছুটি অনুযায়ী এ দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে।
এই ছুটির আওতায় রয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে কোনো সরকারি সাধারণ ছুটি থাকবে না, এটি মূলত ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
ইতিমধ্যেই ছুটির বিষয়ে বিজ্ঞাপিত করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও পৃথক নোটিশের মাধ্যমে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।
আখেরি চাহার সোম্বার তাৎপর্য:
'আখেরি চাহার সোম্বা' মূলত আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ শব্দের অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার বা চতুর্থ এবং ‘সোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ হিজরি সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোম্বা।
মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে দিনটিতে দেশের বিভিন্ন মসজিদে ও সামাজিক প্রতিষ্ঠানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও মোনাজাতের আয়োজন করা হয়।
জুন ২৯, ২০২৪
জুলাই ৩১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১১ আগস্ট, ২০২৬
শিক্ষা | ১১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।