এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান। নির্বাচন কমিশনে আরও দায়িত্ব পালন করেন জাহিদ নেওয়াজ খান, দৌলত আক্তার মালা, আবু সালেহ আকন এবং আঙ্গুর নাহার মন্টি।
ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম কামাল উদ্দিন জসিম পেয়েছেন ১২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহনাজ শারমিন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে বিজয়ী ৫ জন হলেন— তারিকুল ইসলাম খান রবিন, মো. নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার এবং শাহেদ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল হাসান, জেসমিন জাহান মুন ও মো. মাজেদুল হাসান পায়েল।
এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক তাকী মোহাম্মদ জোবায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা মোহাম্মদ তাহান, গবেষণা ও সেমিনার সম্পাদক মাসুম বিল্লাহ, যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া সুলতানা এবং দপ্তর সম্পাদক মো. রাফিজ খান।
অন্যান্য পদের মধ্যে সহ-অর্থ সম্পাদক পদে লিঙ্কন মো. লুৎফরজ্জামান সরকার, কল্যাণ সম্পাদক পদে তারেক হাসান নির্ঝর এবং ক্রীড়া সম্পাদক পদে মহিউদ্দিন মুজাহিদ মাহি নির্বাচিত হয়েছেন। ১০টি নির্বাহী সদস্য পদেও যোগ্য প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের আগে বিকেলে আয়োজিত ‘যোগাযোগ উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিদায়ী সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। অনুষ্ঠানে বিভাগের প্রবীণ শিক্ষক ড. গোলাম রহমানসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত পদচারণায় পুরো ক্যাম্পাস এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তনীরা।
মার্চ ৫, ২০২৬
নভেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।