এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সকালের রোদ তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে। শহিদ আব্দুল কাইয়ুম চত্বর, শহিদ মিনার, কাঁঠালতলা কিংবা মুক্তমঞ্চ—কয়েকদিন আগেও যেখানে ছিল নিস্তব্ধতা, সেখানে আবারও শোনা যাচ্ছে হাসি-আড্ডার শব্দ। কাঁধে ব্যাগ, হাতে লাগেজ আর মুখে ঈদের গল্প নিয়ে একে একে ফিরছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর আজ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। তবে তার আগেই আবাসিক হল, বিভাগীয় ভবন ও ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে ফিরেছে পুরোনো চেনা ব্যস্ততা।
ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। বাড়ির মায়া ছেড়ে ফেরার কষ্ট থাকলেও বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের আনন্দ সেই শূন্যতা অনেকটাই পূরণ করেছে।
আইন বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন বলেন, “কুবিতে ফিরে বুঝলাম, পরিবার যেমন জীবনের শক্তি, তেমনি বন্ধুরাও এই ক্যাম্পাস জীবনের সবচেয়ে বড় স্বস্তি।”
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার ফাহিমা বলেন, “ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে দারুণ সময় কেটেছে। বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় মনটা একটু খারাপ ছিল। তবে বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়ায় অন্যরকম ভালো লাগা কাজ করছে। কয়েকদিনের নীরবতার পর আবার সবার হাসি-আড্ডায় ক্যাম্পাস প্রাণ ফিরে পেয়েছে।”
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিবের ভাষায়, “একটা সময় মনে হতো বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি নেওয়ার জায়গা। কিন্তু দীর্ঘ ছুটি শেষে যখন আবার এই চত্বরে এসে দাঁড়ালাম, বুঝলাম কুবি এখন আমাদের অস্তিত্বের অংশ। বাড়ি যেমন টানে, এই ক্যাম্পাস আর প্রিয় মুখগুলোও এখন সমানভাবে টানে। এই টানটাই ক্যাম্পাস জীবনের আসল সৌন্দর্য।”
শুধু আড্ডা আর গল্পেই নয়, শিক্ষার্থীদের ফেরায় সরব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশও। বিভাগগুলোতে ক্লাসের প্রস্তুতি, ল্যাব কার্যক্রম, পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ততা দেখা যাচ্ছে। লাইব্রেরি ও ক্যাম্পাসসংলগ্ন চায়ের দোকানগুলোতেও ফিরেছে আগের প্রাণচাঞ্চল্য।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী জানান, “আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। ক্লাস, পরীক্ষা, বাস চলাচলসহ সব কার্যক্রম পূর্বের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।”
বিজয়-২৪ হলের প্রভোস্ট ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, “ছুটি শেষে সবকিছু স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।"
নভেম্বর ২৭, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৪ জুন, ২০২৬
বিনোদন | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
বাংলাদেশ | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।