এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে এক যৌথ বিশেষ অপারেশন পরিচালিত হচ্ছে। গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া এ আভিযানিক কার্যক্রম আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে। বিশেষ এই অপারেশন পরিচালনার লক্ষ্যে দুর্গম ক্যচুপাড়া এলাকায় একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) চলমান বিশেষ অপারেশনের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক।
পরিদর্শনকালে অধিনায়ক আভিযানিক দলটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দেশপ্রেম, সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেন। একই সঙ্গে স্থানীয় পাহাড়িসম্প্রদায়ের জনগণের সঙ্গে গভীর আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
সীমান্ত ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মূল অঙ্গীকার। সেই মানবিক অঙ্গীকারের অংশ হিসেবে পরিদর্শন শেষে অধিনায়ক ক্যচুপাড়া সহকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়ক সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি স্থানীয় পাড়াবাসীর সার্বিক কল্যাণে শিক্ষা সামগ্রী ও আর্থিক সাহায্য প্রদান করা হয়।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়া ও স্কুলে উপস্থিত থাকার উৎসাহ দিয়ে বিজিবি অধিনায়ক বলেন, “পাহাড়ের দুর্গম অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির এই সহযোগিতা ও পাশে থাকার চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় পাড়াবাসীদের সঙ্গেও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধিনায়ক তাদের দৈনন্দিন নানা সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পাড়াবাসীর যেকোনো প্রয়োজনে বিজিবিকে পাশে পাওয়ার দৃঢ় আশ্বাস দেন।
"নিরাপত্তায় অটুট, মানবিকতায় অগ্রণী"—এই মূলমন্ত্রকে ধারণ করে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এপ্রিল ১২, ২০২৫
সেপ্টেম্বর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।