এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ৩০ বছরের সুদীর্ঘ ও কর্মমুখর শিক্ষকতা জীবনের ইতি টেনে এক আবেগঘন ও বর্ণিল আয়োজনে বিদায় নিলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) মো. আব্দুস সাত্তার। ফুল দিয়ে সাজানো গাড়ি ও সহকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন গুণী এই শিক্ষককে। পরবর্তীতে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, মানপত্র, ছাতা, লাঠি ও হাতঘড়িসহ বিভিন্ন উপহার সামগ্রী। বিদায়বেলায় প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নেমে আসে গভীর আবেগের ছায়া।
সংবর্ধনা সভায় প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধা বলেন, "দীর্ঘ ৩০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করেছেন আব্দুস সাত্তার সাহেব। তাঁর মতো একজন অভিজ্ঞ ও সুশিক্ষককে বিদায় দেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন ও আবেগঘন মুহূর্ত। তাঁর নীতি-আদর্শ ও অবদান এই বিদ্যালয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
বিদায়ী আবেগাপ্লুত কণ্ঠে শিক্ষক মো. আব্দুস সাত্তার বলেন, "এই বিদ্যালয়ের সঙ্গে আমার জীবনের অগণিত স্মৃতি ও আবেগ জড়িয়ে রয়েছে। সহকর্মী ও স্নেহের শিক্ষার্থীদের কাছ থেকে যে সম্মান ও ভালোবাসা পেয়েছি, তা-ই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। জীবনের বাকিটা সময় যেন সুন্দর ও সুস্থভাবে কাটাতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।"
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শুরু হয় বিদায়ের মূল আকর্ষণ। বিদায়ী শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় ভবন থেকে প্রধান ফটক পর্যন্ত দুই সারিতে ফুল হাতে দাঁড়িয়ে যান সহকর্মীরা। করতালি ও ফুলের পাপড়ি ছিটিয়ে মো. আব্দুস সাত্তারকে শ্রদ্ধার সঙ্গে গাড়ির কাছে নিয়ে যাওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান ফটকে আগে থেকেই প্রস্তুত ছিল ফুল দিয়ে সাজানো একটি বিশেষ গাড়ি। সহকর্মী শিক্ষকরা সামনে মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ফুলে সাজানো গাড়িতে করে মো. আব্দুস সাত্তারকে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেন। ব্যতিক্রমী ও বর্ণিল এই বিদায় যাত্রা প্রত্যক্ষ করতে পথচারীরাও কৌতূহল নিয়ে ভিড় জমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিন, শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্রাফিল সর্দার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হিটলার খান, শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শাহরিয়ার কিরণ এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার মোল্লাসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।