এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে বানা পাচুড়িয়া হাফেজিয়া মাদরাসা-সংলগ্ন মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
বানা ইউনিয়নের সাবেক কৃষক দল সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজানের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানা পাচুড়িয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ বায়েজিদ আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আরব আলী, ডা. নাজমুল হাসান পলাশ, জহুর মাতুব্বর, ইউনুস মাস্টার, আবুল খায়ের, আজগর হোসেনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও আশপাশের এলাকার শত শত মুসল্লি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজক বিএনপি নেতা মো. মিজানুর রহমান মিজান বলেন,আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় বানা ইউনিয়নের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। একজন কর্মী হিসেবে দেশবাসীর কাছে নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করা আমার দায়িত্ব মনে করি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।