এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এই অভিযানের উদ্বোধন করেন।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচালনা করা হয়।
একঝাঁক নারী পরিচ্চন্নতা কর্মী পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে । ডেঙ্গু রোগ প্রতিরোধে নিজ নিজ কর্মক্ষেত্র , বসতবাড়ি ও সংলগ্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
খুলনা | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
নোয়াখালী | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।