রাজবাড়ীতে ৪৫৭ বোতল মাদক সিরাপসহ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩১ অক্টোবর, ২০২৬ ৫:০৭ পিএম
শেয়ার করুন:
রাজবাড়ীতে ৪৫৭ বোতল মাদক সিরাপসহ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. সাইদুল সরদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৭১ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড় সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালায়। তল্লাশিকালে পিকআপে থাকা ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয় এবং চালক সাইদুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত জব্বার সরদারের ছেলে।

এসআরবি জানায়, গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদক ও জব্দকৃত পিকআপসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১০।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।